প্রশিক্ষণ নিতে আমেরিকায় বিমান ও সেনা পাঠিয়েছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i43764-প্রশিক্ষণ_নিতে_আমেরিকায়_বিমান_ও_সেনা_পাঠিয়েছে_সৌদি_আরব
উন্নত প্রশিক্ষণ নেয়ার জন্য পাইলট ও বিমানের প্রযুক্তি বিষয়ক ক্রুদেরকে আমেরিকায় পাঠিয়েছে রাজকীয় সৌদি বিমান বাহিনী। নেভাদার নেলিস বিমানঘাঁটিতে বিমান যুদ্ধের এ প্রশিক্ষণ দেয়া হবে। বুধবার থেকে ‘এক্সারসাইজ রেড ফ্ল্যাগ’ নামের এ মহড়া শুরু হচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৮, ২০১৭ ১৯:৫৬ Asia/Dhaka
  • সৌদি আরবের যুদ্ধবিমান
    সৌদি আরবের যুদ্ধবিমান

উন্নত প্রশিক্ষণ নেয়ার জন্য পাইলট ও বিমানের প্রযুক্তি বিষয়ক ক্রুদেরকে আমেরিকায় পাঠিয়েছে রাজকীয় সৌদি বিমান বাহিনী। নেভাদার নেলিস বিমানঘাঁটিতে বিমান যুদ্ধের এ প্রশিক্ষণ দেয়া হবে। বুধবার থেকে ‘এক্সারসাইজ রেড ফ্ল্যাগ’ নামের এ মহড়া শুরু হচ্ছে।

এতে অংশগ্রহণকারী সৌদি দলের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালিদ আল-ইউসুফ জানান, মহড়ায় দু দেশের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ বিমান ব্যবস্থা নিযুক্ত করা হবে। এজন্য সৌদি আরব মাল্টি রোল যুদ্ধবিমান পাঠিয়েছে। এর মাধ্যমে দু পক্ষ প্রকৃত যুদ্ধের জন্য তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে। আসন্ন মহড়ার মাধ্যমে সৌদি পাইলট ও ক্রু’রা মার্কিন সেনাদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রকৃত যুদ্ধের সময় তাদের টিকে থাকার যোগ্যতা বাড়াতে পারবে।

সৌদি বিমান বাহিনীর সহকারী কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাদ্‌র বিন ঈদ আল-ফায়িদি জানান, ১৯৭৫ সাল থেকে সৌদি আরব মার্কিন বিমান বাহিনীর সঙ্গে মহড়া চালিয়ে আসছে এবং এ নিয়ে ছয়বার দেশটি আমেরিকার সঙ্গে যৌথ বিমান মহড়া চালাতে যাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮