জেদ্দায় সৌদি রাজার প্রাসাদে সশস্ত্র হামলা: ২ প্রহরী নিহত, আহত ২
https://parstoday.ir/bn/news/west_asia-i47143-জেদ্দায়_সৌদি_রাজার_প্রাসাদে_সশস্ত্র_হামলা_২_প্রহরী_নিহত_আহত_২
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় দেশটির রাজা সালমানের প্রাসাদে সশস্ত্র হামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০১৭ ১৬:৪৩ Asia/Dhaka
  • জেদ্দায় সৌদি রাজার প্রাসাদে সশস্ত্র হামলা: ২ প্রহরী নিহত, আহত ২

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় দেশটির রাজা সালমানের প্রাসাদে সশস্ত্র হামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

আস-সালাম প্রাসাদ

ইরানের আরবিভাষী চ্যানেল আল-আলম জানিয়েছে, হামলায় সৌদি রাজার আস-সালাম প্রাসাদের দুই প্রহরী নিহত এবং অপর দুই জন আহত হয়েছে। সৌদি সংবাদ মাধ্যমে এক হামলাকারী নিহত হওয়ার খবরও দেয়া হয়েছে।

আস-সালাম প্রাসাদের ভেতরের একটি অংশ

সৌদি নিরাপত্তা বাহিনী ধারণা করছে, জেদ্দার রাজপ্রাসাদে হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং ধরার জন্য তল্লাসি অভিযান শুরু হয়েছে। অবশ্য, সৌদি সরকার এখনো এ সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি। 

এদিকে, জেদ্দার প্রাসাদ এলাকায় বসবাসকারী আমেরিকান নাগরিকদের সতর্ক থাকার জন্য হুঁশিয়ার করে দিয়েছে মার্কিন দূতাবাস।#   

পার্সটুডে/ মূসা রেজা/৭