ইসলাম ধর্মের সঙ্গে উগ্র গোষ্ঠীগুলোর সম্পর্ক নেই: তুর্কি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i47727-ইসলাম_ধর্মের_সঙ্গে_উগ্র_গোষ্ঠীগুলোর_সম্পর্ক_নেই_তুর্কি_প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং সব উগ্র গোষ্ঠীই ইসলাম ধর্ম থেকে দূরে রয়েছে। তিনি আরও বলেছেন, শত্রুরা সব সময় মুসলমানদের বিরোধ উসকে দেয় এবং কিছু মুসলমানকে অস্ত্র দিয়ে ভ্রাতৃহত্যার ক্ষেত্র তৈরি করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২১, ২০১৭ ১৫:৪০ Asia/Dhaka
  • রজব তাইয়্যেব এর্দোগান
    রজব তাইয়্যেব এর্দোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং সব উগ্র গোষ্ঠীই ইসলাম ধর্ম থেকে দূরে রয়েছে। তিনি আরও বলেছেন, শত্রুরা সব সময় মুসলমানদের বিরোধ উসকে দেয় এবং কিছু মুসলমানকে অস্ত্র দিয়ে ভ্রাতৃহত্যার ক্ষেত্র তৈরি করে।

রজব তাইয়্যেব এর্দোগান বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সমাজ নিরব রয়েছে এবং পাশ্চাত্যের দেশগুলোও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে অন্যায় বিশ্ব-ব্যবস্থা গড়ে উঠেছে তা এখনও অটল রয়েছে এবং বিশ্বের গুটি কয়েক দেশ ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, মুসলিম উম্মাহ সামাজিক ইস্যুতে নয়া চিন্তা-চেতনা তুলে ধরে নি। এ কারণে মুসলমানেরা অন্যের সভ্যতা-সংস্কৃতিকে অনুসরণ করছে। এর ফলে নানা সংকট দেখা দিচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির পথ খুঁজতে হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১