রাসায়নিক হামলার রিপোর্টে রাশিয়ার 'আপত্তি'
https://parstoday.ir/bn/news/west_asia-i47917-রাসায়নিক_হামলার_রিপোর্টে_রাশিয়ার_'আপত্তি'
সিরিয়ার খান শায়খুন শহরে গত এপ্রিল মাসের রাসায়নিক হামলা সম্পর্কিত জাতিসংঘ রিপোর্টের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে এর তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে তা অসঙ্গতিতে ভরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৭ ১৪:১৮ Asia/Dhaka
  • রাসায়নিক হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনা (জুন মাসের ছবি)
    রাসায়নিক হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনা (জুন মাসের ছবি)

সিরিয়ার খান শায়খুন শহরে গত এপ্রিল মাসের রাসায়নিক হামলা সম্পর্কিত জাতিসংঘ রিপোর্টের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে এর তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে তা অসঙ্গতিতে ভরা।

তিনি বলেন, রিপোর্টে নজর বুলালেই নানা অসঙ্গতি ধরা পড়ে, যুক্তির অভাব রয়েছে এবং সন্দেহজনক প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেয়া হয়েছে। পাশাপাশি এ রিপোর্টে তদন্তহীন তথ্য দেয়ার অভিযোগ করেছেন রাশিয়ার এ মন্ত্রী। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে রিয়াবকভ অভিযোগ করেন, কোনো কোনো দেশ এই রিপোর্টের ভিত্তিতে সিরিয়ায় তাদের নিজস্ব ভূ-রাজনৈতিক স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে মস্কো বিশ্লেষণের ভিত্তিতে বিষয়টিতে নিজস্ব বক্তব্য তুলে ধরবে।

রাসায়নিক অস্ত্র

জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত 'জয়েন্ট ইনভেস্টিগেটিভ ম্যাকানিজম' সম্প্রতি সিরিয়ার খান খায়খুন শহরের রাসায়নিক হামলা সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করেছে। হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করা হয়েছে ওই রিপোর্টে।

চলতি বছরের ৪ এপ্রিল খান শায়খুন শহরে রাসায়নিক হামলা হয় এবং তাতে মারা যায় অন্তত ৮০ ব্যক্তি। সিরিয়ার সরকার ও বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা এজন্য পরস্পরকে দায়ী করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭