সৌদি আরবের আরেক প্রিন্স মারা গেছে বন্দুকযুদ্ধে?
https://parstoday.ir/bn/news/west_asia-i48234-সৌদি_আরবের_আরেক_প্রিন্স_মারা_গেছে_বন্দুকযুদ্ধে
সৌদি আরবের আরকেজন প্রিন্স মারা গেছে বলে টুইটার জগতে খবর ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে- সাবেক রাজা ফাহাদের ছোট ছেলে ৪৪ বছর বয়সী আবদুল আজিজ এ বন্দুকযুদ্ধের শিকার হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৭ ১৩:৩৯ Asia/Dhaka
  • প্রিন্স আবদুল আজিজ
    প্রিন্স আবদুল আজিজ

সৌদি আরবের আরকেজন প্রিন্স মারা গেছে বলে টুইটার জগতে খবর ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে- সাবেক রাজা ফাহাদের ছোট ছেলে ৪৪ বছর বয়সী আবদুল আজিজ এ বন্দুকযুদ্ধের শিকার হয়েছেন।

সাবেক যুবরাজ মুকরিন আলে সউদের ছেলে মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর প্রিন্স আবদুল আজিজ নিহত হওয়ার খবর বের হলো। সৌদি রাজকীয় আদালতের বরাত দিয়ে আল-ইতিহাদ নিউজ লেটার জানিয়েছে, আবদুল আজিজের মৃত্যুতে রাজপরিবারে শোক চলছে তবে তিনি কেন মারা গেছেন তা জানায় নি। বলা হচ্ছে- গত রোববার তাকে আটক করা হয়েছিল।

আবদুল আজিজের আটকের পরপরই বন্দুকযুদ্ধের খবর বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে। এসব রিপোর্টে বলা হয়েছে, আবদুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সবার আগে আল-মাসদার নিউজ নেটওয়ার্ক তার নিহত হওয়ার খবর দিয়েছিল এবং কিছুক্ষণ পরই সে খবর প্রত্যাহার করে নেয়।

এক টুইটার বার্তায় জানানো হয়েছে, আবদুল আজিজ নিশ্চিতভাব মারা গেছেন। তার বয়স ছিল ৪৪ বছর। সাবেক যুবরাজ মুকরিনের ছেলে মানসুরও নিহত হয়েছেন। এদিকে, অন্য এক খবরে বলা হয়েছে- আটক করার সময় বাধা দিলে আবদুল আজিজকে গুলি করে মারা হয়। 'দি দুরান' নামের একটি ওয়েবসাইট আবদুল আজিজের মৃত্যুর কারণ উল্লেখ না করে বলেছে, "আটকের চেষ্টার সময় তিনি মারা যান।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭