পেজেশকিয়ান: ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশের জনগণ
https://parstoday.ir/bn/news/world-i161872-পেজেশকিয়ান_ইরানের_ভবিষ্যৎ_নির্ধারণ_করবেন_দেশের_জনগণ
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কঠিন সময়ের প্রতিটি মুহূর্তে প্রকৃত বীর ছিলেন ইরানের জনগণ এবং দেশের ভবিষ্যৎও তারাই নির্ধারণ করবেন।
(last modified 2026-08-02T04:30:33+00:00 )
আগস্ট ০২, ২০২৬ ১০:১৯ Asia/Dhaka
  • পেজেশকিয়ান: ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশের জনগণ

পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কঠিন সময়ের প্রতিটি মুহূর্তে প্রকৃত বীর ছিলেন ইরানের জনগণ এবং দেশের ভবিষ্যৎও তারাই নির্ধারণ করবেন।

ইরনার বরাতে পার্সটুডে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, “দুই বছর আগে  (৯ মোরদাদ ১৪০৩ বা ৩০ জুলাই ২০২৪) আমাদের সরকারের যাত্রা শুরু হয়েছিল। একই দিনে আমাদের সম্মানিত অতিথিকে ইসরায়েলি শাসকগোষ্ঠীর হাতে হত্যার ঘটনার মধ্য দিয়ে সেই অধ্যায়ের সূচনা হয়। এরপর গত দুই বছরে ইরানের জনগণ যুদ্ধ, চাপ এবং ধারাবাহিক শত্রুতার মুখোমুখি হয়েছে।”

তিনি আরও লেখেন, “এই কঠিন সময়জুড়ে প্রকৃত নায়ক ছিলেন ইরানের জনগণ। ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন ইরানের জনগণই।”

উল্লেখ্য, ১৪০৩ সালের ৯ মোরদাদ (ইরানি বর্ষপঞ্জি) ইরানের পার্লামেন্টে মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সেদিন তিনি ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।#

 

পার্সটুডে/এমবিএ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।