লেবানন থেকে প্রতিদিন ইসরাইলের দিকে ছুটে আসবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i48342-লেবানন_থেকে_প্রতিদিন_ইসরাইলের_দিকে_ছুটে_আসবে_হাজার_হাজার_ক্ষেপণাস্ত্র
লেবাননের সঙ্গে নতুন কোনো যুদ্ধে জড়ালে সেখান থেকে ইসরাইলের দিকে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটে আসবে বলে ধারণা করছে ইহুদিবাদী সামরিক বিশেষজ্ঞরা। আরবি দৈনিক 'রায় আল ইউম' এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৭ ১৫:২৪ Asia/Dhaka
  • লেবানন থেকে প্রতিদিন ইসরাইলের দিকে ছুটে আসবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র

লেবাননের সঙ্গে নতুন কোনো যুদ্ধে জড়ালে সেখান থেকে ইসরাইলের দিকে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটে আসবে বলে ধারণা করছে ইহুদিবাদী সামরিক বিশেষজ্ঞরা। আরবি দৈনিক 'রায় আল ইউম' এ খবর দিয়েছে।

ইহুদিবাদী গণমাধ্যমের বরাত দিয়ে পত্রিকাটি আরও লিখেছে, সৌদি আরব লেবানন ইস্যুতে যুদ্ধের উন্মাদনা ছড়ালেও ইহুদিবাদী ইসরাইল সম্ভাব্য যুদ্ধের পরিণতি নিয়ে ভাবছে।

রাই আল ইউম ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরও জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর কমান্ডাররা এখন এ আশঙ্কা করছেন যুদ্ধ শুরু হলে লেবানন থেকে ইসরাইলের দিকে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটে আসবে। এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলের গভীরেও আঘাত হানতে সক্ষম।

এভিগডোর লিবারম্যান

এর আগে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, হিজবুল্লাহ একটি বিশাল সেনাবাহিনীর মতো। ন্যাটোর কোনো কোনো সদস্য দেশেরও হিজবুল্লাহর মতো শক্তি-সামর্থ্য নেই। ‌ইসরাইলি জঙ্গিবিমানগুলো আকাশসীমা লঙ্ঘন করে সব সময় দক্ষিণ লেবাননে টহল দিলেও হিজবুল্লাহ তার সামরিক শক্তি বাড়াচ্ছে বলে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১