ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম: ইয়েমেনি আলেম সম্প্রদায়
https://parstoday.ir/bn/news/west_asia-i48799-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্বাভাবিক_করা_হারাম_ইয়েমেনি_আলেম_সম্প্রদায়
ইয়েমেনের আলেম সম্প্রদায় হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে আরব লীগের সাম্প্রতিক সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। আলমাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় সেদেশের আলেমগণ বৈঠকে বসেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০১৭ ১৬:১৯ Asia/Dhaka
  • ইয়েমেনের আলেম সম্প্রদায়
    ইয়েমেনের আলেম সম্প্রদায়

ইয়েমেনের আলেম সম্প্রদায় হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে আরব লীগের সাম্প্রতিক সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। আলমাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় সেদেশের আলেমগণ বৈঠকে বসেছেন।

ওই বৈঠকে একটি বিবৃতি গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে ইরান ও হিজবুল্লাহ বিরোধী আরব লীগের সিদ্ধান্তকে বাস্তবতা বিরোধী বলে মন্তব্য করা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে হারাম বলে উল্লেখ করে ওই বিবৃতিতে আগ্রাসীদের মোকাবেলা করাসহ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে সহযোগিতা করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ইয়েমেনের নিরীহ জনতার ওপর মার্কিন সহায়তায় সৌদি জোটের পাশবিক হামলা ও অবরোধের নিন্দা জানিয়ে বলা হয়েছে,আগ্রাসনের মোকাবেলায় বৈধ সকল হাতিয়ার ব্যবহার করার অধিকার ইয়েমেনিদের রয়েছে।

আলেমদের ওই বৈঠকে আল্লামা নোমান মোজাহজি বলেছেন, যারা ইহুদি এবং ইহুদিবাদীদের সুরক্ষা দেয় তাদের বিরুদ্ধে সংগ্রাম করা সকল মুসলমানের জন্য ফরজ।

ইয়েমেনের মুফতি আল্লামা শামসুদ্দিন শরফুদ্দিন বলেছেন, মিথ্যা অজুহাতে আগ্রাসী শক্তিগুলো ইয়েমেনে যুদ্ধ চাপিয়ে দিয়ে পাশবিক কায়দায় সেদেশের জনগণ ও শিশুদের হত্যা করছে। তিনি আগ্রাসীদের মোকাবেলায় ইয়েমেনের জনগণের মাঝে দৃঢ় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের অনুরোধে গত ১৯ নভেম্বর আরব লীগ মিশরের রাজধানী কায়রোয় জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হস্তক্ষেপ করছে বলে মিথ্যা দাবী তোলা হয়েছে। সেইসঙ্গে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের আনসারুল্লাহকে সন্ত্রাসী বলে অভিযোগ করা হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৩