তুরস্কের সামরিক অভিযানে উদ্বিগ্ন রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i51681-তুরস্কের_সামরিক_অভিযানে_উদ্বিগ্ন_রাশিয়া
কুর্দি অধ্যুষিত সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পাশাপাশি দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, “হামলার খবরে মস্কো উদ্বিগ্ন। আমরা দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২০, ২০১৮ ২৩:০১ Asia/Dhaka
  • তুর্কি জঙ্গিবিমান
    তুর্কি জঙ্গিবিমান

কুর্দি অধ্যুষিত সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পাশাপাশি দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, “হামলার খবরে মস্কো উদ্বিগ্ন। আমরা দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।”

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকা থেকে সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি-কে নির্মূল করার জন্য তুরস্ক বিমান ও স্থল হামলা শুরু করেছে। এরপরই রাশিয়া ওই বিবৃতি প্রকাশ করল। আংকারা সিরিয়ার ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। দীর্ঘদিন ধরে তুর্কি সরকার বলে আসছে- ওয়াইপিজি হচ্ছে তুরস্কের কুর্দি গেরিলা সংগঠন পিকেকে’র সিরিয়া শাখা।

তুর্কি ট্যাংক থেকে হামলা চালানো হচ্ছে সিরিয়ার আফরিন এলাকায়

রুশ মন্ত্রণালয় আরো জানিয়েছে, সম্ভাব্য উসকানি ঠেকাতে এবং জীবনের ঝুঁকি বিবেচনা করে আফরিন এলাকা থেকে রাশিয়ার সেনাদেরকে সরিয়ে নেয়া হয়েছে। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো ও দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষার নীতি মেনেই রাশিয়া চলমান সংকট সমাধানের নীতিতে অটল রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০