হামাস নেতা হত্যাচেষ্টার সঙ্গে ইসরাইল জড়িত: লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i52047-হামাস_নেতা_হত্যাচেষ্টার_সঙ্গে_ইসরাইল_জড়িত_লেবানন
লেবাননে হামাস নেতা আবু হামজা হামদানকে হত্যাচেষ্টার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল জড়িত বলে ঘোষণা করেছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস নেতাকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৮ ১৪:০২ Asia/Dhaka
  • হামলা পরবর্তী দৃশ্য
    হামলা পরবর্তী দৃশ্য

লেবাননে হামাস নেতা আবু হামজা হামদানকে হত্যাচেষ্টার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল জড়িত বলে ঘোষণা করেছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস নেতাকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হামলা চালাতে তাকে বাধ্য করেছে। তার বাসভবন থেকে গোয়েন্দা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই সব সরঞ্জাম ব্যবহার করে ওই ব্যক্তি ইসরাইলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতো বলেও প্রমাণ পাওয়া গেছে।

 গত ১৪ জানুয়ারি দক্ষিণ লেবাননের সিডন শহরের বুস্তান আল-কাবির এলাকায় হামদানকে গাড়িবোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও তিনি আহত হন।

হামাস নেতাদের এ ধরনের হামলার শিকার হওয়ার ঘটনা এই প্রথম নয় বরং ইহুদিবাদী ইসরাইল সংগঠনটির বহু নেতাকে গোপনে হত্যা করেছে। গত বছরের মার্চ মাসে ইসরাইল হামাস নেতা মাজেন ফুকাহাকে হত্যা করেছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬