২ দিনে ৩ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i52611-২_দিনে_৩_ফিলিস্তিনি_শহীদ
আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। আজ (বুধবার) পশ্চিম তীরের আল-খলিল শহরের অবৈধ ইহুদি বসতি ‘কারমেই জুর’-এর প্রবেশপথে তাকে হত্যা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ০৯:৩৩ Asia/Dhaka
  • দখলদার সেনা
    দখলদার সেনা

আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। আজ (বুধবার) পশ্চিম তীরের আল-খলিল শহরের অবৈধ ইহুদি বসতি ‘কারমেই জুর’-এর প্রবেশপথে তাকে হত্যা করা হয়।

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, একজন ফিলিস্তিনি ইহুদি বসতির প্রবেশপথে একজন নিরাপত্তারক্ষীকে ছুরি দিয়ে আঘাত করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ছুরির আঘাতে ইহুদি বসতির নিরাপত্তারক্ষী খুবই সামান্য আহত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে গতকাল পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইহুদিবাদী সেনারা। এর মধ্যে একজন হলেন পশ্চিম তীরের সিংহ নামে পরিচিত আহমাদ নাসর জারার। গত ৯ জানুয়ারি একজন ইহুদি ধর্মযাজককে হত্যার সঙ্গে আহমাদ নাসর জারার জড়িত ছিলেন বলে ইসরাইল দাবি করে আসছে।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ বলেছে, শহীদ জারার ছিলেন প্রতিরোধ সংগ্রামের প্রকৃত আদর্শ। তার পথ অনুসরণ করে ফিলিস্তিনিরা বিজয় ছিনিয়ে আনবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭