ইসরাইলের এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করল সিরিয়া
সিরিয়ার সামরিক বাহিনী আজ (শনিবার) সকালে ইহুদিবাদী ইসরাইলের একটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করেছে। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরাইলি জঙ্গিবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এর আগে আজই ইসরাইলি জঙ্গিবিমান থেকে সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।
দখলদার ইসরাইল কর্তৃপক্ষ তাদের জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। তবে জঙ্গিবিমানের দুই পাইলট বেঁচে গেছে বলে তারা দাবি করেছে। ইসরাইল বলেছে, দুই পাইলটকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন আগেও সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়।
বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান শত্রু ইহুদিবাদী ইসরাইল মাঝে মধ্যেই মুসলিম দেশ সিরিয়ায় হামলা চালাচ্ছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০