নাটকীয় পদত্যাগের পর প্রথম সৌদি সফরে হারিরি
https://parstoday.ir/bn/news/west_asia-i53711-নাটকীয়_পদত্যাগের_পর_প্রথম_সৌদি_সফরে_হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গেছেন। প্রধানমন্ত্রী হারিরির গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৩:৫২ Asia/Dhaka
  • রাজা সালমানের সঙ্গে (বামে) বৈঠকে সাদ হারির
    রাজা সালমানের সঙ্গে (বামে) বৈঠকে সাদ হারির

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গেছেন। প্রধানমন্ত্রী হারিরির গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

গত নভেম্বর মাসে সৌদি আরবে গিয়ে তিনি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। পরে জানা গিয়েছিল, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও সরকারকে বিপদে ফেলতে সৌদি চাপের মুখে সাদ হারিরি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন।

হারিরির দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গতকাল (মঙ্গলবার) রিয়াদের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এবং তিনি সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সৌদি বন্দীদশা থেকে দেশে ফিরে সাদ হারিরি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন (ফাইল ফটো)

এ বিবৃতিতে আরো বলা হয়েছে, সোমবার রাজা সালমানের পক্ষ থেকে সৌদি দূত নিজার আল-আলুলা সাদ হারির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এর পরদিনই হারিরি সৌদি আরব সফরে গেলেন। আলুলা দু দিনের জন্য লেবানন সফর করেন এবং সে সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

অজ্ঞাত সূত্রের বক্তক্য উল্লেখ করে লেবাননের ডেইলি স্টার পত্রিকা বলছে যে, সৌদি আরবের এই দূতের সফরের পর লেবানন ও সৌদি আরবের মধ্যে নতুন প্রাণ ফিরে এসেছে এবং দু দেশের সম্পর্ক আবার জোরদার হবে।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮