সিরিয়ায় ব্রিটেন-আমেরিকার ২ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i55082-সিরিয়ায়_ব্রিটেন_আমেরিকার_২_সেনা_নিহত
সিরিয়ার মানবিজ শহরে বোমা হামলায় আমেরিকা ও ব্রিটেনের দুই সেনা নিহত হয়েছে। এসব সেনা আন্তর্জাতিক জোটের সদস্য হিসেবে সিরিয়ায় কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে তৎপর ছিল। হামলায় আরো পাঁচ সেনা আহত হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ৩১, ২০১৮ ০৭:০৫ Asia/Dhaka
  • সিরিআর মানবিজ শহরে একজন মার্কিন সেনাকে দেখা যাচ্ছে
    সিরিআর মানবিজ শহরে একজন মার্কিন সেনাকে দেখা যাচ্ছে

সিরিয়ার মানবিজ শহরে বোমা হামলায় আমেরিকা ও ব্রিটেনের দুই সেনা নিহত হয়েছে। এসব সেনা আন্তর্জাতিক জোটের সদস্য হিসেবে সিরিয়ায় কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে তৎপর ছিল। হামলায় আরো পাঁচ সেনা আহত হয়েছে।

জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এসব সেনা হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে দুই সেনা নিহত হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ খবর নিশ্চিত করে বলেছে, সিরিয়ায় তাদের এক সেনা মারা গেছে। মন্ত্রণালয় দাবি করেছে, ব্রিটিশ সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল।

সিরিয়ায় মার্কিন বিমান হামলা (ফাইল ফটো)

আমেরিকা এবং তার পশ্চিমা কয়েকটি মিত্র দেশ ২০১৪ সাল থেকে সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে বিমান চালিয়ে আসার দাবি করছে। তবে তাদের হামলায় এ পর্যন্ত দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে -এমন কোনো নজির নেই বরং বহুসংখ্যক বেসামরিক নাগরিক এমনকি সিরিয়ার বহু সেনাও নিহত হয়েছে। সিরিয়ায় অভিযান পরিচালনার জন্য আমেরিকা ও তার মিত্ররা জাতিসংঘ কিংবা সিরিয়া সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয় নি। এর বিরুদ্ধে সিরিয়া সরকার বার বার প্রতিবাদ করেছে এবং জাতিসংঘকে চিঠি দিয়ে মার্কিন কথিত অভিযান বন্ধ করার অনুরোধ জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১