সিরিয়ায় পৌঁছেছেন বিশেষজ্ঞরা; তারা যেখানে খুশি যেতে পারেন: জাফারি
https://parstoday.ir/bn/news/west_asia-i55736-সিরিয়ায়_পৌঁছেছেন_বিশেষজ্ঞরা_তারা_যেখানে_খুশি_যেতে_পারেন_জাফারি
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ'র সদস্যরা দুমার যেকোনো স্থান পরিদর্শন করতে পারেন। তারা যেখানে ইচ্ছা যেতে পারেন। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৩, ২০১৮ ১১:১৭ Asia/Dhaka
  • বাশার জাফারি
    বাশার জাফারি

আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ'র সদস্যরা দুমার যেকোনো স্থান পরিদর্শন করতে পারেন। তারা যেখানে ইচ্ছা যেতে পারেন। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি।

ওপিসিডব্লিউ'র চার সদস্যের প্রাথমিক দল সিরিয়ায় পৌঁছার পর তিনি এ কথা বললেন। দ্বিতীয় দল আজ সেখানে পৌঁছাবে বলে জানা গেছে। 

বাশার জাফারি আরও বলেছেন, ওপিসিডব্লিউ'র বিশেষজ্ঞরা যেখানে যেতে চাইবেন সেখানেই তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। পূর্ব-গৌতা পুরোপুরি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসায় এখন বিশেষজ্ঞদের যাতায়াতে সমস্যা হবে না।

তিনি বলেন, যেখানে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে শুধু সেখানে নয়, তারা চাইলে অন্যান্য এলাকাতেও যেতে পারেন। 

এদিকে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দামেস্ক ওপিসিডব্লিউ'র সদস্য হিসেবে সংস্থাটির সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এবং সব প্রতিশ্রুত পালন করবে।

গত ৭ এপ্রিল দুমার সন্ত্রাসীরা সেখানে রাসায়নিক হামলার অভিযোগ করার পর থেকে পাশ্চাত্যের দেশগুলো সিরিয়ায় হামলার হুমকি দিয়ে আসছে। তবে সরকার ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের নেতৃত্বাধীন গোষ্ঠী সিরিয়ার বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে এ ধরনের অভিযোগ তুলেছে বলে দামেস্ক জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩