ইসরাইলকে ৮০ কোটি ইউরো মূল্যের অস্ত্র দিয়েছে জার্মানি
-
যুদ্ধ সরঞ্জাম
পার্সটুডে- জার্মান সরকার চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইসরাইলকে প্রায় ৮০ কোটি ইউরো অর্থাৎ প্রায় ৯৩ কোটি ডলার মূল্যের অস্ত্র দিয়েছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির অর্থনীতি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইসরাইলের কাছে প্রায় ৮০ কোটি ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানি করা হয়েছে।
জার্মান সাময়িকী ডের শ্পিগেল জানিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেওয়া এসব রপ্তানি অনুমোদনের মোট মূল্য ২০২৫ সালের পুরো বছরে ইসরাইলের জন্য অনুমোদিত অস্ত্র রপ্তানির মূল্যের চার গুণেরও বেশি।
এই বৃদ্ধি এমন এক সময় ঘটল, যখন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎসের সরকার ২০২৫ সালের ২৪ নভেম্বর ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানির ওপর আরোপিত কিছু বিধিনিষেধ আংশিকভাবে প্রত্যাহার করে।
শ্পিগেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে ইসরাইলের কাছে ৭৩৫.৮ মিলিয়ন ইউরো মূল্যের যে অস্ত্র রপ্তানি করা হয়েছে তার মধ্যে প্রায় ৬৭ শতাংশই নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।