ইরানের নতুন কৌশল আপনাদের ভিত নাড়িয়ে দেবে: মেজর জেনারেল রেজায়ি
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি
পার্সটুডে-ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি শত্রুপক্ষের উদ্দেশে সতর্ক বাণী উচ্চারণ করেছেন।
তিনি বলেছেন: খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন, যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল আপনাদের ভিত নাড়িয়ে দেবে।ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বুধবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে লিখেছেন: এভাবে যতই লাফালাফি করুন না কেন, নিজেদের জন্য যে নরক তৈরি করেছেন, তার অতল গহ্বর থেকে শুধু যে বের হতেই পারবেন না তা নয়; খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন, যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল আপনাদের ভিতকে ধসিয়ে দেবে।#
পার্সটুডে/এনএম/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।