ইরান যুদ্ধ নিয়ে গভীর মতবিরোধ ও দ্বন্দ্বের ইঙ্গিত
এবার ট্রাম্পের যুদ্ধবিষয়ক উপমন্ত্রীও পদত্যাগে বাধ্য হলেন ইরান যুদ্ধের মধ্যেই
-
মার্কিন সরকারের যুদ্ধ বিষয়ক উপমন্ত্রী ড্যান ড্রিসকল (মাঝখানে)
পার্সটুডে: ইরান যুদ্ধের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হলেন ট্রাম্প সরকারের যুদ্ধ উপমন্ত্রী। এ নিয়ে বহু উচ্চপদস্থ মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা পদত্যাগে বাধ্য হলেন ইরান যুদ্ধের পর থেকে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক উপমন্ত্রী ও সেনাবাহিনী বিষয়ক মন্ত্রী ড্যান ড্রিসকল, যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর পদত্যাগ করেছেন।
পার্সটুডের প্রতিবেদনে, আইআরআইবি’র বরাত দিয়ে বলা হয়েছে, সেনাবাহিনীর ভবিষ্যৎ দিক-নির্দেশনা এবং বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারকে বরখাস্তের বিষয়ে হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে মতবিরোধ ও উত্তেজনার পর ড্রিসকলের পদত্যাগের ঘটনা ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, ড্রিসকল এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। হেগসেথ র্যান্ডি জর্জকে তার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন।ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে জানিয়েছিল, ড্রিসকল বছরের শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দেবেন বলে ধারণা করা হচ্ছিল এবং তিনি তার পদ আরও আগেই ছেড়ে দিতে পারেন।
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ আকস্মিকভাবে সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে তার পদ থেকে বরখাস্ত করেন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো তার স্থায়ী উত্তরসূরি মনোনয়ন করেননি।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলসহ বহু উচ্চ-পদস্থ নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। গত বছরও ইরানে মার্কিন হামলার চালানোর সময় মতবিরোধের কারণে পদচ্যুত হয়েছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসি গ্যাবার্ড। #
পার্সটুডে/এমএআর/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
#