ইসরাইলি ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে সিরিয়া (ভিডিওসহ)
https://parstoday.ir/bn/news/west_asia-i57058-ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_রুখে_দিয়েছে_সিরিয়া_(ভিডিওসহ)
ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। গোলান মালভূমিতে সিরিয়ার সামরিক অবস্থানে ইসরাইল এ হামলা চালিয়েছিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১০, ২০১৮ ০৩:১৮ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। গোলান মালভূমিতে সিরিয়ার সামরিক অবস্থানে ইসরাইল এ হামলা চালিয়েছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (বৃহস্পতিবার) সকালে জানিয়েছে, কুনেইত্রা প্রদেশে সামরিক ঘাঁটিতে ইসরাইল ক্ষেপণাস্ত্র ছুঁড়লে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তা ভূপাতিত করে। সানা বলছে, সিরিয়ার সামরিক বাহিনী দফায় দফায় ইসরাইলি আগ্রাসন মোকাবেলা করছে এবং একের পর এক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে যাচ্ছে।  

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

এদিকে, ইসরাইল দাবি করেছে, সিরিয়া থেকে কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে, সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি সেনারা কুনেইত্রা প্রদেশের বা’থ শহরে কামানের গোলা ও মর্টার শেল নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০