সৌদি বিমানবন্দরে বোমা ফেলল ইয়েমেনি ড্রোন
https://parstoday.ir/bn/news/west_asia-i57938-সৌদি_বিমানবন্দরে_বোমা_ফেলল_ইয়েমেনি_ড্রোন
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ইয়েমেনের কয়েকটি ড্রোন থেকে বোমা হামলা চালানো হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৮ ১৬:৫৬ Asia/Dhaka
  • সৌদি বিমানবন্দরে বোমা হামলায় অংশ নেয় ইয়েমেনি ড্রোন কাসেফ
    সৌদি বিমানবন্দরে বোমা হামলায় অংশ নেয় ইয়েমেনি ড্রোন কাসেফ

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ইয়েমেনের কয়েকটি ড্রোন থেকে বোমা হামলা চালানো হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা এ খবর দিয়েছে।

এ নিয়ে এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ইয়েমেনি ড্রোন থেকে সৌদি আরবের বিমানবন্দরে বোমা হামলা চালানো হলো। বোমা হামলার ফলে আঞ্চলিক এ বিমানবন্দরে বিমান ওঠানামার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় সৌদি কর্তৃপক্ষ। এছাড়া, বিমানবন্দরটি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সে খবর প্রকাশ করেছে সৌদি গণমাধ্যম।

ইয়েমেনি হামলার পর আবহা বিমানবন্দরে বিমান ওঠানামার কাজ বন্ধ করা হয় 

অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, আজ (শনিবার) সৌদি আরবের ‌আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন থেকে কয়েক দফা বোমা হামলা চালানো হয়। ওই কর্মকর্তা বলেন, খুব শিগগিরি সৌদি আরবের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনার ওপর এ ধরনের হামলা বাড়ানো হবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬