‘ইয়েমেন আগ্রাসনে সৌদিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা ও ইসরাইল’
https://parstoday.ir/bn/news/west_asia-i58040-ইয়েমেন_আগ্রাসনে_সৌদিকে_পৃষ্ঠপোষকতা_দিচ্ছে_আমেরিকা_ও_ইসরাইল’
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বলেছেন, আগ্রাসনের মাধ্যমে তার দেশ দখল করে নিতে চায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ওই দুই দেশের কোনো শান্তিপূর্ণ লক্ষ্য নেই বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৮ ১৩:৪১ Asia/Dhaka
  • টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন আব্দুলমালেক বাদরুদ্দিন আল-হুথি
    টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন আব্দুলমালেক বাদরুদ্দিন আল-হুথি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বলেছেন, আগ্রাসনের মাধ্যমে তার দেশ দখল করে নিতে চায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ওই দুই দেশের কোনো শান্তিপূর্ণ লক্ষ্য নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

আব্দুলমালেক বাদরুদ্দিন আল-হুথি রোববার রাতে এক ভাষণে আরো বলেন, আবু ধাবি ও রিয়াদ শত শত কোটি ডলার খরচ করে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী নিয়োগ দিয়েছে। ওই দুই দেশ আগ্রাসনের শুরু থেকে ইয়েমেনের জনগণের মধ্যে মারাত্মক বিভেদ ও সংঘাত উসকে দিতে চেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

হুথি আন্দোলনের মহাসচিব বলেন, ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসনে সৌদি আরবকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। কাজেই আমেরিকা ও সৌদি আরবের আগ্রাসন প্রতিহত করাকে তিনি ইয়েমেনের জনগণের জন্য ধর্মীয় দায়িত্ব বলে উল্লেখ করেন।

সৌদি হামলায় ক্ষতিগ্রস্ত ইয়েমেন

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কিছু দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরস্ত্র জনগণের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। সৌদি আগ্রাসনে দারিদ্র পীড়িত ইয়েমেনে খাদ্য ও ওষুধ সংকট দেখা দিয়েছে।

ইয়েমেনের হুথি আন্দোলনকে দমন করা এবং পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি আরব এ আগ্রাসন শুরু করে। কিন্তু হুথি আন্দোলনের তীব্র প্রতিরোধের মুখে তিন বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮