সীমান্ত বিরোধ নিয়ে সংলাপে বসতে লেবাননকে ইসরাইলের প্রস্তাব
https://parstoday.ir/bn/news/west_asia-i58508-সীমান্ত_বিরোধ_নিয়ে_সংলাপে_বসতে_লেবাননকে_ইসরাইলের_প্রস্তাব
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সীমান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। অধিকৃত শাবা কৃষিক্ষেতসহ জল ও স্থল সীমান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তেলআবিব ওই প্রস্তাব দিয়েছে। আমেরিকার মধ্যস্থতায় ইসরাইল ওই প্রস্তার দিয়েছে বলে নাবি বেরি জানান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৬, ২০১৮ ১২:১৪ Asia/Dhaka
  • নাবি বেরি
    নাবি বেরি

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সীমান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। অধিকৃত শাবা কৃষিক্ষেতসহ জল ও স্থল সীমান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তেলআবিব ওই প্রস্তাব দিয়েছে। আমেরিকার মধ্যস্থতায় ইসরাইল ওই প্রস্তার দিয়েছে বলে নাবি বেরি জানান।

লেবাননের এনবিএন টিভি চ্যানেল এ খবর দিয়ে জানিয়েছে, ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎস সম্প্রতি সীমান্ত বিরোধ নিরসনে নয়া প্রস্তাব দিয়েছেন। নাবি বেরি ওই প্রস্তাবকে লেবাননের জন্য নিজেদের অধিকার ফিরে পাওয়ার সুযোগ বলে মন্তব্য করেন ।

মার্কিন কংগ্রেসের একটি টিম এ বিষয়ে ইসরাইলের আগ্রহের কথা লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওনকে জানিয়েছেন। এ বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য নাবি বেরি হোয়াইট হাউজের প্রতি ওই টিমের মাধ্যমে আহ্বান জানান। লেবাননি বংশোদ্ভুত মার্কিন সিনেটর ড্যারেল ইসা,কংগ্রেসের আরেক সদস্য স্টিফেন লাঞ্চকে নিয়ে গতকাল লেবানন সফরে গিয়ে লেবাননের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে লেবাননের ৭৯ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। লেবানন দাবি করছে শাবা কৃষিক্ষেত এবং কাফারশোবা টীলা ইসরাইল দখল করে রেখেছে।তেলআবিবের কাছ থেকে বৈরুত এগুলো ফেরত চাচ্ছে ।

ভূমধ্যসাগরের পানিসীমা নিয়েও দুদেশের মধ্যে বিরোধ রয়েছে। তেল-গ্যাসের মজুদ থাকায় এসব এলাকা নিয়ে দু'পক্ষের মধ্যে সম্প্রতি মতানৈক্য মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৬