হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i58988-হুদায়দা_বন্দরনগরীর_কার্যক্রম_স্বাভাবিকভাবেই_চলছে_ইয়েমেন
ইয়েমেনের রেড সি পোর্টস করপোরেশন বলেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। হুথি আন্দোলনের নিয়ন্ত্রণ থেকে হুদায়দা বন্দরনগরীকে দখলে নেয়ার লক্ষ্যে আরব আমিরাতের নেতৃত্বাধীন সেনারা গতকাল শহরটির ওপর আগ্রাসন চালানোর পর এ খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৪, ২০১৮ ১৩:২১ Asia/Dhaka
  • হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে: ইয়েমেন

ইয়েমেনের রেড সি পোর্টস করপোরেশন বলেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। হুথি আন্দোলনের নিয়ন্ত্রণ থেকে হুদায়দা বন্দরনগরীকে দখলে নেয়ার লক্ষ্যে আরব আমিরাতের নেতৃত্বাধীন সেনারা গতকাল শহরটির ওপর আগ্রাসন চালানোর পর এ খবর এলো।

আমিরাত নেতৃত্বাধীন বাহিনীর হামলায় হুদায়দা বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তা নাকচ করে দিয়েছেন করপোরেশনের উপ প্রধান ইয়াইয়া শারাফ আদ দ্বীন।

হুদায়দা শহরে সম্ভাব্য আগ্রাসনে বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও সেখানে বুধবার সামরিক অভিযান শুরু করে আমিরাত নেতৃত্বাধীন কথিত আরব জোট।

সর্বশেষ ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল আজ বৃহস্পতিবার ভোরে  জানিয়েছে, সৌদি বাহিনীর কামানোর গোলার হামলায় ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের হায়রান জেলায় একই পরিবারের দুই শিশু নিহত হওয়ার পাশাপাশি আরো কয়েকজন আহত হয়। এছাড়া, সংবাদ মাধ্যমটি জানিয়েছে সৌদি জঙ্গিবিমান আলাদাভাবে ইয়েমেনের সাদা প্রদেশে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে।

২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের পর হুদায়দা বন্দরনগরীতে চলমান অভিযানকে বড় ধরনের হামলা হিসেবে গণ্য করা হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪