গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থানে বিমান হামলা চালাল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i59871-গোলান_মালভূমিতে_সিরিয়ার_সেনা_অবস্থানে_বিমান_হামলা_চালাল_ইসরাইল
গোলান মালভূমিতে সিরিয়ার একটি সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়া থেকে নিক্ষিপ্ত একটি কথিত ক্ষেপণাস্ত্র ইসরাইল অধিকৃত গোলানে গিয়ে পড়ার পর ওই হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৮ ০০:২২ Asia/Dhaka
  • গোলান মালভূমিতে ইসরাইলি বিমান হামলা (ফাইল ছবি)
    গোলান মালভূমিতে ইসরাইলি বিমান হামলা (ফাইল ছবি)

গোলান মালভূমিতে সিরিয়ার একটি সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়া থেকে নিক্ষিপ্ত একটি কথিত ক্ষেপণাস্ত্র ইসরাইল অধিকৃত গোলানে গিয়ে পড়ার পর ওই হামলা চালানো হয়।

সিরিয়ার সরকারপন্থি জনপ্রিয় প্রতিরোধ গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডার জানিয়েছেন, গোলান মালভূমিতে সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের খান আরনাবেহ গ্রামে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার দিনের শুরুতে ইসরাইল দাবি করে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। তেল আবিবের ঘোষণায় বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ইসরাইলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়নি বরং সম্ভবত সিরিয়ার সেনাবাহিনী ও দেশটিতে তৎপরত জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘর্ষে ব্যবহৃত হয়েছে।

কিন্তু তারপরও ইসরাইল সরকার দাবি করে, এই অশান্ত পরিস্থিতির দায় সিরিয়ার সেনাবাহিনী এড়াতে পারে না।  

গিলাদ এরদান

এদিকে ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান বলেছেন, অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার সেনা মোতায়েন করা হলে তেল আবিব সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালাবে।

ইহুদিবাদী ইসরাইল বিগত বছরগুলোতে সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেয়ার লক্ষ্যে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে।  দামেস্ক এ পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের কাছে বেশ কয়েকবার চিঠি পাঠিয়ে এ ধরনের হামলা বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু জাতিসংঘ এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭