আবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহত করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i59921-আবার_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_হামলা_প্রতিহত_করেছে_সিরিয়া
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট সে হামলা প্রতিহত করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০৯, ২০১৮ ০৪:৫৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট সে হামলা প্রতিহত করেছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণের তান্‌ফ অঞ্চল থেকে এ হামলা চালানো হয় তবে ইসরাইলি হামলার জবাব দিয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এতে ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত হয় এবং হামলা পরিচালনাকারী একটি বিমানে আঘাত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র। এরপর হামলায় অংশ নেয়া ইসরাইলি বিমানগুলো সিরিয়ার ভূখণ্ড থেকে চলে যায়।”

এর আগেও একবার টি-ফোর বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এছাড়া, গতমাসে রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছিল, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে ইসরাইল ওই হামলা চালায়। সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯