আরকাব শহর থেকে ইসরাইলি অস্ত্র উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i60167-আরকাব_শহর_থেকে_ইসরাইলি_অস্ত্র_উদ্ধার
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় হামা প্রদেশের আরকাব শহরের সন্ত্রাসী অবস্থান থেকে ইহুদিবাদী ইসরাইলে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১৯, ২০১৮ ০৭:৫৫ Asia/Dhaka
  • ইসরাইলি অস্ত্র উদ্ধার
    ইসরাইলি অস্ত্র উদ্ধার

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় হামা প্রদেশের আরকাব শহরের সন্ত্রাসী অবস্থান থেকে ইহুদিবাদী ইসরাইলে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরকাব শহরে সিরিয়ার সেনাদের কম্বিং অপারেশনের সময় একটি সুড়ঙ্গ পথ এবং  বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। এর মধ্যে ইসরাইলে তৈরি গ্রেনেড লাঞ্চার, স্নাইপার রাইফেল, মর্টারের গোলা, আরপিজি লাঞ্চার এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক রয়েছে বলে সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে।

এর আগেও সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সেনা অভিযানের সময় ইসরাইলি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের চলমান সহিংসতায় অস্ত্র, প্রশিক্ষণ ও চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করে আসছে ইসরাইল।

সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের চিকিৎসা দেয়ার জন্য সীমান্তের কাছে অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইল হাসপাতাল স্থাপন করেছে। এসব হাসপাতালে চিকিৎসা নেয়া সন্ত্রাসীদেরকে দেখতে গেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সে ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯