সৌদি তেল শোধনাগারে ড্রোন হামলা ছিল 'বিশেষ সাফল্য': আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i60192-সৌদি_তেল_শোধনাগারে_ড্রোন_হামলা_ছিল_'বিশেষ_সাফল্য'_আনসারুল্লাহ
রিয়াদে সৌদি জাতীয় তেল কোম্পানি আরামকো'র তেল শোধনাগারে গতকালের সফল হামলার প্রশংসা করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ।  আনসারুল্লাহ সমর্থিত সেনারা গতকাল দূরপাল্লার নতুন ড্রোন ব্যবহারের মাধ্যমে সফলভাবে ওই হামলা চালায়।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুলাই ২০, ২০১৮ ১৫:৪৪ Asia/Dhaka
  • মুহাম্মাদ আবদুস সালাম
    মুহাম্মাদ আবদুস সালাম

রিয়াদে সৌদি জাতীয় তেল কোম্পানি আরামকো'র তেল শোধনাগারে গতকালের সফল হামলার প্রশংসা করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ।  আনসারুল্লাহ সমর্থিত সেনারা গতকাল দূরপাল্লার নতুন ড্রোন ব্যবহারের মাধ্যমে সফলভাবে ওই হামলা চালায়।

জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম এক টুইট বার্তায় লিখেছেন, সৌদি জাতীয় তেল কোম্পানি আরামকোর তেল শোধনাগারে 'সামাদ-২' নামের নতুন ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। টুইট বার্তায় ইয়েমেনের সেনাবাহিনীর ওই ড্রোন হামলাকে 'বিশেষ সাফল্য' বলে উল্লেখ করা হয়েছে।

গত বুধবার জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনি সেনারা সৌদি আরবের রাজধানী রিয়াদে আরামকো'র তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছিল। ইয়েমেনের সেনা মুখপাত্র শরফ লোকমান ইতোপূর্বে জানিয়েছিল, ইয়েমেনে যতদিন সৌদি আগ্রাসন চলবে ততদিন আগ্রাসীদের অর্থনৈতিক স্থাপনাগুলোও হামলার শিকার হবে।

নয়া ড্রোন হামলার সাফল্য থেকে বোঝা যাচ্ছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সমর্থিত সেনাদের প্রতিরক্ষা শক্তি ও ক্ষমতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন সমর্থন নিয়ে কয়েকটি আরব দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে সৌদিআরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে। তাদের আগ্রাসনে অন্তত ১৪ হাজার ইয়েমেনি নিহত এবং হাজার হাজার ইয়েমেনি আহত কিংবা উদ্বাস্তুতে পরিণত হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২০