গাজায় ইসরাইলি হামলা: অন্তঃসত্ত্বা নারী ও তার কন্যাশিশুসহ শহীদ ৩
https://parstoday.ir/bn/news/west_asia-i63388-গাজায়_ইসরাইলি_হামলা_অন্তঃসত্ত্বা_নারী_ও_তার_কন্যাশিশুসহ_শহীদ_৩
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা মা ও তার কন্যাশিশুসহ তিন ফিলিস্তিনি শহীদ ও অপর ১২ জন আহত হয়েছেন। গতকাল (বুধবার) রাত থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত বর্বরোচিত হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৯, ২০১৮ ০৮:৪৭ Asia/Dhaka
  • শহীদ বায়ান আবু খেমাস ও আলী গানদাউর
    শহীদ বায়ান আবু খেমাস ও আলী গানদাউর

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা মা ও তার কন্যাশিশুসহ তিন ফিলিস্তিনি শহীদ ও অপর ১২ জন আহত হয়েছেন। গতকাল (বুধবার) রাত থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত বর্বরোচিত হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় জাফরাউয়ীতে ইসরাইলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা এনাস খেমাস (২৩) ও তাঁর ১৮ মাসের মেয়ে বায়ান আবু খেমাস শহীন হন। এ সময় বায়ানের বাবা আহত হয়েছেন। এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলে গাড়িতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ বছর বয়সী হামাস যোদ্ধা আলী গানদাউর শাহাদাতবরণ করেন।

গাজা ইসরাইলি বিমান হামলা

ইসরাইলি বিমানবাহিনী গাজার দেইর-আল বালাহ, রাফাহ সিটি এবং বেইত লাহিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই ঘরেই বায়ান ও তার মা শহীদ হন

ইহুদিবাদি ইসরাইল এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজা ভূখণ্ডে হামাসের প্রায় ১০০ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ‘অস্ত্র কারখানা, প্রশিক্ষণ শিবির ও অত্যাধুনিক অস্ত্র কেন্দ্র’ রয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন