গাজা অবরোধ ভাঙার অঙ্গীকার করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i63922-গাজা_অবরোধ_ভাঙার_অঙ্গীকার_করল_হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর চাপিয়ে দেয়া ইহুদিবাদী ইসরাইলের অবরোধ ভাঙার অঙ্গীকার করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৮ ১৬:০৯ Asia/Dhaka
  • হামাসের রাজনৈতিক শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ার
    হামাসের রাজনৈতিক শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর চাপিয়ে দেয়া ইহুদিবাদী ইসরাইলের অবরোধ ভাঙার অঙ্গীকার করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের রাজনৈতিক শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ক্ষুধা চাপিয়ে দেয়ার ঘটনা মেনে নেবে না হামাস। লেখক ও বিশ্লেষকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন এবং খবরটি দিয়েছে আরব গণমাধ্যম আল-মায়াদিন। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে দীর্ঘ সময় লাগবে না।  

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে সিনওয়ার বলেন, প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই করতে সবসময় প্রস্তুত রয়েছে।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা প্রতি শুক্রবার ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচি পালন করে আসছেন। এতে ইসরাইলি বাহিনীর হামলায় বহু মানুষ শহীদ হয়েছেন। এর মধ্যে হামাস ও ইসরাইল কয়েকবার পাল্টাপালি হামলায় জড়িয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০