ইসরাইলি ড্রোন ভূপাতিত করল গাজাবাসীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i64565-ইসরাইলি_ড্রোন_ভূপাতিত_করল_গাজাবাসীরা
ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। গাজার অধিবাসীরা ড্রোনটি ধ্বংস করেছে বলে আজ (মঙ্গলবার) ফিলিস্তিন সরকারের তথ্য বিভাগ জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৬:২৮ Asia/Dhaka
  • ইসরাইলি গোয়েন্দা ড্রোন
    ইসরাইলি গোয়েন্দা ড্রোন

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। গাজার অধিবাসীরা ড্রোনটি ধ্বংস করেছে বলে আজ (মঙ্গলবার) ফিলিস্তিন সরকারের তথ্য বিভাগ জানিয়েছে।

তারা বলেছে, গাজার আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও গোয়েন্দা তৎপরতা চালানোর সময় একাধিক ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে গাজার অধিবাসীরা। সর্বশেষ চলতি সেপ্টেম্বরের প্রথমে গাজার বিক্ষোভকারীরা ইসরাইলি দেওয়ালের কাছে একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। 

ইসরাইলের সেনাবাহিনী ফিলিস্তিনিদের বিভিন্ন অবস্থান নির্ণয়, ছবি উত্তোলন ও বিষাক্ত গ্যাসবাহী গুলি ছোড়ার জন্য এ ধরণের ড্রোন ব্যবহার করে থাকে। 

দখলদার ইসরাইল গাজাকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি হামলা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫