গাজায় ইসরাইলি ড্রোন বিধ্বস্ত
https://parstoday.ir/bn/news/west_asia-i64723-গাজায়_ইসরাইলি_ড্রোন_বিধ্বস্ত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের আরও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। সোমবার রাতে উত্তর গাজায় এ ঘটনা ঘটে। ইসরাইলি সেনারা এখন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা করছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০২, ২০১৮ ১৩:০৯ Asia/Dhaka
  • ড্রোনের ফাইল ফটো
    ড্রোনের ফাইল ফটো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের আরও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। সোমবার রাতে উত্তর গাজায় এ ঘটনা ঘটে। ইসরাইলি সেনারা এখন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা করছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে।

সেপ্টেম্বরের শুরুতেও গাজার বিক্ষোভকারীরা ইসরাইলি দেওয়ালের কাছে একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। 

ইসরাইলের সেনাবাহিনী ফিলিস্তিনিদের বিভিন্ন অবস্থান নির্ণয়, ছবি উত্তোলন ও বিষাক্ত গ্যাসবাহী গুলি ছোড়ার জন্য এ ধরণের ড্রোন ব্যবহার করে থাকে। 

দখলদার ইসরাইল গাজাকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি হামলা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন