হুথিদের হামলায় সৌদি আব্রাহাম ট্যাংক ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i65040-হুথিদের_হামলায়_সৌদি_আব্রাহাম_ট্যাংক_ধ্বংস
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি আরবের একটি আব্রাহাম ট্যাংক ধ্বংস হয়েছে। ট্যাংক ধ্বংস হওয়ার ভিডিও ইয়েমেন অবজরাভার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৮ ১৮:০২ Asia/Dhaka
  • হুথিদের হামলার পর ট্যাংকে আগুন ধরে যায়
    হুথিদের হামলার পর ট্যাংকে আগুন ধরে যায়

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি আরবের একটি আব্রাহাম ট্যাংক ধ্বংস হয়েছে। ট্যাংক ধ্বংস হওয়ার ভিডিও ইয়েমেন অবজরাভার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে এ যুদ্ধ সংঘটিত হয়। ভিডিওতে দেখা যাচ্ছে- অগ্রসরমান হুথি যোদ্ধারা সৌদি আরবের একটি আব্রাহাম ট্যাংক থামানোর চেষ্টা করছে। এসময় ট্যাংক থেকে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে গোলা ছোঁড়া হয় তবে ট্যাংকের জন্য কোনো ইনফ্যান্ট্রি কভারিং ছিল না।

ধ্বংস হয়ে যাওয়া আব্রাহম ট্যাংক

লড়াইয়ের সময় হুথিরা ওই ট্যাংক লক্ষ্য করে গোলা ছোঁড়ে এবং ট্যাংক থেকে ক্রুরা বেরিয়ে পালিয়ে যায়। এরপর হুঁথি যোদ্ধারা আব্রাহাম ট্যাংকে আগুন ধরিয়ে দেয়। তবে আমেরিকা থেকে সরবরাহ করা সৌদি আরবের অত্যাধুনিক ট্যাংক আব্রাহামকে ধ্বংস করতে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানা যায় নি।  

আব্রাহাম হচ্ছে আমেরিকার প্রধান যুদ্ধ ট্যাংক। ১৯৮০ সালের দিক থেকে এ ট্যাংক গণভাবে উৎপাদন শুরু হয় এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ তা ব্যবহার করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১৪