হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞায় পুরো লেবানন ক্ষতিগ্রস্ত হবে: পর্যবেক্ষক
লেবাননের ইসলামি প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর ওপর আমেরিক নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ওয়াশিংটনের এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে পুরো লেবানন ক্ষতিগ্রস্ত হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহর কয়েকজন কর্মকর্তা এবং এ সংগঠনের সঙ্গে বাণিজ্যে লিপ্ত আন্তর্জাতিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রখ্যাত অর্থনীতিবিদ লুইস হোবেইকা বলেছেন, তিনি মনে করেন, লেবাননের পুরো জনগণকে শাস্তি না দিয়ে কেবল হিজবুল্লাহকে শাস্তি দেয়ার পদক্ষেপ খুবই কঠিন। তিনি বলেন, "কোনো এলাকাই পুরোপুরি হিজবুল্লাহর অধীনে নয়। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে কেবল হিজবুল্লাহ সীমাবদ্ধ নয়। তাই সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা কিভাবে কার্যকরি হবে?" গতকাল (শনিবার) আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে হোবেইকা এ প্রশ্ন উত্থাপন করেন।
এদিকে, রাজনৈতিক ভাষ্যকার এবং জানুবিয়া নিউজ ওয়েবসাইটের পরিচালক আলি আল-আমিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্ত লেবাননের জন্য 'বিপর্যয়কর' পরিস্থিতি ডেকে আনবে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন