ইয়েমেনে সৌদিপন্থি ফিল্ড কমান্ডার নিহত
-
ইয়েমেনি যোদ্ধারা
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের আকস্মিক হামলায় সৌদিপন্থি সন্ত্রাসীদের একজন ফিল্ড কমান্ডার নিহত হয়েছে। এ কমান্ডার পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুসারি ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগকে জানিয়েছে যে, গতকাল (মঙ্গলবার) মারিব প্রদেশের সিরওয়াহ এলাকায় আকস্মিক হামলা চালিয়ে আনসারুল্লাহ যোদ্ধারা আলী আমিসান আল-আজদায়িকে হত্যা করে। এ সময় তার পাঁচ সহযোগীও নিহত হয়।
এদিকে, জিজান সীমান্তবর্তী জাবালুন্নার পাহাড়ি এলাকা দখলের জন্য সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালালে তা নস্যাৎ করে দিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা। একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ব্যর্থ অভিযানের সময় অনেকেই নিহত হয়েছে। এছাড়া, সৌদি সমর্থিত সন্ত্রাসীদের কয়েকটি গাড়িও ধ্বংস হয়।
অন্যদিকে, হুদাইদা প্রদেশের কিলো-সিক্সটিন এলাকায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২১