ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৯ জন হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i66103-ইয়েমেনে_সৌদি_জোটের_বিমান_হামলায়_৯_জন_হতাহত
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশের মাসতাবা এলাকায় জ্বালানি সরবরাহের একটি কেন্দ্রে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
নভেম্বর ২৫, ২০১৮ ১৪:৩২ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা
    ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশের মাসতাবা এলাকায় জ্বালানি সরবরাহের একটি কেন্দ্রে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

আল-আলম নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে, আগ্রাসি সৌদি বাহিনী আল-হোদাইদা প্রদেশের আল-জারাহি ও আল-লাহিয়া এবং আল-জাফেরান শহরেও দফায় দফায় বিমান হামলা চালিয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। তারা জল, স্থল এবং আকাশপথেও দেশটির ওপর অবরোধ আরোপ করে রেখেছে। সৌদি জোটের ওই আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলো বিশেষ করে  আমেরিকা এবং ব্রিটেন অস্ত্র ও সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন ওই হামলায় ১৪ হাজারেরও বেশি ইয়েমেনি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে হাজার হাজার। একইসঙ্গে শরণার্থীতে পরিণত হয়েছে কয়েক মিলিয়ন ইয়েমেনি।

অবশ্য সম্প্রতি একটি সংস্থা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় প্রায় ৫৬ হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছে। এছাড়া আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেইভ দ্যা চিল্ড্রেন জানিয়েছে, ইয়েমেনে না খেয়ে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন