নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে হামাসের প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজ (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i66629-নতুন_ক্ষেপণাস্ত্র_নিয়ে_হামাসের_প্রতিষ্ঠা_বার্ষিকীর_কুচকাওয়াজ_(ভিডিও)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে কুচকাওয়াজ করেছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ওই কুচকাওয়াজে অংশ নেয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৫:৩৩ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে কুচকাওয়াজ করেছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ওই কুচকাওয়াজে অংশ নেয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে হামাস ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অন্যান্য অস্ত্র ও সামিরক যান প্রদর্শন করে। গাজা উপত্যকার খান ইউনুস শহরে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় হামাসের বিশেষ ইউনিট ট্রাকে করে ক্ষেপণাস্ত্র নিয়ে মার্চ-পাস্ট করে। এছাড়া, গত মাসে গাজায় ঢুকে ইহুদিবাদী ইসরাইলের সেনারা হামাস-বিরোধী অভিযান চালাতে গেলে প্রথম যে যোদ্ধা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেছিলেন তাকে পুরস্কৃত করা হয়।

হামাসের ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)

গত মাসে ইসরাইলি সেনারা একটি বেসামরিক গাড়িতে করে গাজার খান ইউনুস শহরে প্রবেশ করে এবং হামাসের স্থানীয় কমান্ডার নুর বারাকাকে হত্যা করে। এ সময় হামাস যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরাইলের একজন শীর্ষ সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর ইসরাইল গাজার ওপর ব্যাপকভাবে বিমান হামলা চালায়। জবাবে হামাসও দুদিন ধরে ৫০০’র বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। বেকায়দা অবস্থায় পড়ে মিশরের মধ্যস্থতায় ইসরাইল দ্রুত যুদ্ধবিরতি মেনে নেয়।#

পার্সটুডে/এসআইবি/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন