মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i66728-মার্কিন_নিষেধাজ্ঞা_থেকে_ছাড়_পেল_ইরাক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে তিন মাসের জন্য ছাড় পেয়েছে ইরাক। এরফলে ইরাক প্রতিবেশী ইরান থেকে আরো তিন মাস বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে পারবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৮ ০৭:২৬ Asia/Dhaka
  • ইরাকের একটি গ্যাসক্ষেত্রে কাজ করছেন একজন কর্মী
    ইরাকের একটি গ্যাসক্ষেত্রে কাজ করছেন একজন কর্মী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে তিন মাসের জন্য ছাড় পেয়েছে ইরাক। এরফলে ইরাক প্রতিবেশী ইরান থেকে আরো তিন মাস বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে পারবে।

মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার বিষয়ে ইরাক সরকার বেশ কিছুদিন ধরে আমেরিকার সঙ্গে আলোচনা করে আসছিল। ওই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছেন যে, ইরাকি প্রতিনিধিদল মার্কিন সরকারের কাছ থেকে নিষেধাজ্ঞা ছাড়ের বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এর আগে ইরাককে মাত্র ৪৫ দিনের জন্য নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল আমেরিকা যা এরইমধ্যে শেষ হয়ে গেছে। এখন বাড়তি সময় পাওয়ার ফলে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য না করেই ইরানকে পাওনা পরিশোধ করতে পারবে ইরাক।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি

গত ১১ ডিসেম্বর ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে গ্যাস ও বিদ্যুত আমদানি অব্যাহত রাখার জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে বাগদাদ একটি প্রতিনিধিদল পাঠাবে ওয়াশিংটনে। এছাড়া, ইরাকের রাষ্ট্রীয় সাউথ গ্যাস কোম্পানির প্রধান হাইয়ান আবদুল গণি সাংবাদিকদের বলেছিলেন, ইরান থেকে গ্যাস আমদানি বন্ধ করতে হলে এখনো অন্তত দুই বছর সময় লাগবে। সে কারণে মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়া জরুরি।#  

পার্সটুডে/এসআইবি/২১