সৌদি জোটের আগ্রাসন: ২২ মিলিয়ন ইয়েমেনির জরুরি মানবিক ত্রাণ প্রয়োজন
https://parstoday.ir/bn/news/west_asia-i67167-সৌদি_জোটের_আগ্রাসন_২২_মিলিয়ন_ইয়েমেনির_জরুরি_মানবিক_ত্রাণ_প্রয়োজন
ইয়েমেনের জাতীয় ঐকমত্যের সরকার বলেছে, সৌদি জোটের নির্বিচার আগ্রাসনের শিকার ২ কোটি ২০ লাখ ইয়েমেনির জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন। জাতীয় ঐকমত্যের সরকারের মুখপাত্র জাইফুল্লা আশ-শামি আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০১৯ ১৫:১০ Asia/Dhaka
  • জাইফুল্লা আশ-শামি
    জাইফুল্লা আশ-শামি

ইয়েমেনের জাতীয় ঐকমত্যের সরকার বলেছে, সৌদি জোটের নির্বিচার আগ্রাসনের শিকার ২ কোটি ২০ লাখ ইয়েমেনির জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন। জাতীয় ঐকমত্যের সরকারের মুখপাত্র জাইফুল্লা আশ-শামি আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

'ইয়েমেনে আগ্রাসী বাহিনীর অপরাধযজ্ঞ' শীর্ষক ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইয়েমেনে আগ্রাসনের সূচনা থেকে ২০১৮ সালের শেষ পর্যন্ত ১৫ হাজার ৩৫৯ ইয়েমেনি শহীদ হয়েছে এবং আহত হয়েছে ২৪ হাজারের বেশি।

শামি বলেন, ইয়েমেনে সামরিক আগ্রাসনে শুধুমাত্র চিকিৎসা সুবিধার অভাবেই প্রাণ হারিয়েছে ১৭ হাজার ৬০০ রোগী।

মার্কিন পৃষ্ঠপোষকতায় আরব আমিরাত ও সৌদি জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে পলাতক ও পদচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার অজুহাত দেখিয়ে। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের ওপর আগ্রাসন শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তারপর থেকে দরিদ্র এই দেশটিতে খাদ্য ও ঔষধের অভাবের পাশাপাশি কলেরার মতো সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে অগণিত ইয়েমেনি।  

পার্সটুডে/নাসির মাহমুদ/৭