হুদাইদা থেকে কোনো বিলম্ব ছাড়াই যোদ্ধা প্রত্যাহার করুন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i67870-হুদাইদা_থেকে_কোনো_বিলম্ব_ছাড়াই_যোদ্ধা_প্রত্যাহার_করুন_জাতিসংঘ
বন্দরনগরী হুদাইদাসহ আরো দুটি বন্দর থেকে কোনো বিলম্ব ছাড়াই যুদ্ধরত দুই পক্ষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১৩:২৯ Asia/Dhaka
  • হুদাইদা বন্দর থেকে যোদ্ধা সরিয়ে নিচ্ছে হুথি আন্দোলন (২৯ ডিসেম্বরের ছবি)
    হুদাইদা বন্দর থেকে যোদ্ধা সরিয়ে নিচ্ছে হুথি আন্দোলন (২৯ ডিসেম্বরের ছবি)

বন্দরনগরী হুদাইদাসহ আরো দুটি বন্দর থেকে কোনো বিলম্ব ছাড়াই যুদ্ধরত দুই পক্ষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

গতকাল (সোমবার) এক বিবৃতিতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ হুদাইদা বন্দর ও শহরে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। গত ডিসেম্বর মাসে সুইডেনের রাজধানী স্টকহোমের কাছে রিম্বো শহরে ইয়েমেনের দু পক্ষের মধ্যে ওই যুদ্ধবিরতি চুক্তি হয়। দু পক্ষকে তাদের প্রতিশ্রুতির ব্যাপারে সম্মান দেখাতে ও যুদ্ধবিরতি মেনে চলতে নিরাপত্তা পরিষদ জোরালো আহ্বান জানিয়েছে।  

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

এর পাশাপাশি যুদ্ধরত পক্ষগুলোর তৎপরতা ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে তথ্য জানানোর জন্য বিশেষ দূত মার্টিন গ্রিফিতের প্রতিও আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। এর ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে আশা করা হয়।#

পার্সটুডে/এসআইবি/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন