ফিলিস্তিনি সংগ্রামীর হামলায় ২ ইসরাইলি নিহত, আহত ৬
https://parstoday.ir/bn/news/west_asia-i68916-ফিলিস্তিনি_সংগ্রামীর_হামলায়_২_ইসরাইলি_নিহত_আহত_৬
ফিলিস্তিনের পশ্চিম তীরে এক প্রতিরোধ সংগ্রামীর হামলায় দুই ইসরাইলি নিহত ও ছয় জন আহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম 'ফিলিস্তিন আল ইউম' এ খবর দিয়েছে। তবে ইসরাইলি সেনা মুখপাত্র জনাথন কনকিরাস বলেছেন, হামলায় এক ইসরাইলি নিহত ও দুই জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০১৯ ১২:৪১ Asia/Dhaka
  • ঘটনাস্থল ঘিরে রেখেছে ইসরাইলি বাহিনী
    ঘটনাস্থল ঘিরে রেখেছে ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরে এক প্রতিরোধ সংগ্রামীর হামলায় দুই ইসরাইলি নিহত ও ছয় জন আহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম 'ফিলিস্তিন আল ইউম' এ খবর দিয়েছে। তবে ইসরাইলি সেনা মুখপাত্র জনাথন কনকিরাস বলেছেন, হামলায় এক ইসরাইলি নিহত ও দুই জন আহত হয়েছে।

অবশ্য ইসরাইলের কোনো কোনো মিডিয়া বলেছে, আজ একজন ফিলিস্তিনি প্রথমে চাকুর আঘাতে এক ইসরাইলি সেনাকে হত্যা করে। এরপর নিহত সেনার অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আরও এক ইসরাইলিকে হত্যা করতে সক্ষম হয়। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা বেড়ে যাওয়ার মধ্যেই এই ঘটনা ঘটলো। 

এদিকে, আজ সকালেও ইহুদিবাদী সেনারা বায়তুল মুকাদ্দাসে ১০ জন ফিলিস্তিনিকে অন্যায়ভাবে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ফাতাহ আন্দোলনের বায়তুল মুকাদ্দাস শাখার মহাসচিব শাদি মাতুর রয়েছেন। 

ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীরের বিভিন্ন এলাকার মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন