আলজুফ প্রদেশে সৌদি ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা: ব্যাপক ক্ষয়ক্ষতি
-
কাতিউশা ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)
ইয়েমেনি সেনা ও পপুলার কমিটি আলজুফ প্রদেশের সৌদি ভাড়াটে বাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ওই প্রদেশে গতরাতে ইয়েমেনি সেনারা কাতিউশা ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়।
ফার্স বার্তা সংস্থা ইয়েমেনি সেনাসূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো আজাশির মরুর শত্রুঘাঁটিতে যথাযথভাবে লক্ষ্যভেদ করেছে। ওই ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি চার ভাড়াটে সেনা নিহত এবং আরও বহু সেনা আহত হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ মেজর জেনারেল আলি আল-মুশাকি সম্প্রতি বলেছিলেন, ভাড়াটে বাহিনীর কাউকে জীবিত ছাড়া হবে না।
২০১৫ সাল থেকে ইয়েমেনের ওপর সৌদি জোটের আগ্রাসন ও সামগ্রিক অবেরোধ সত্ত্বেও ইয়েমেনি সেনা ও পপুলার কমিটির শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ইয়েমেনের জনগণের তীব্র প্রতিরোধের মুখে সৌদি-জোট তাদের লক্ষ্য অর্জনে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তবে সৌদি জোটের বর্বরোচিত আগ্রাসনে ইয়েমেনে দুর্ভিক্ষ ও সংক্রামক ব্যাধিসহ ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন