ড্রোন ভূপাতিত হওয়ায় ক্ষুব্ধ সৌদি; ইয়েমেনে ব্যাপক বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i69062-ড্রোন_ভূপাতিত_হওয়ায়_ক্ষুব্ধ_সৌদি_ইয়েমেনে_ব্যাপক_বিমান_হামলা
দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরব নতুন করে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার পর সৌদি বাহিনী ধারাবহিকভাবে বিমান হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৩, ২০১৯ ১১:৩৩ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা
    ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা

দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরব নতুন করে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার পর সৌদি বাহিনী ধারাবহিকভাবে বিমান হামলা চালায়।

স্থানীয় সূত্রের খবর অনুসারে, সৌদি বিমানগুলো আজ (শনিবার) যেসব স্থানে হামলা চালিয়েছে তার মধ্যে সানার আদ-দাইলামি বিমানঘাঁটিও রয়েছে। তবে সৌদি হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায় নি।

এমকিউ-১ প্রিডেটর ড্রোন

এর আগে, ইয়েমেনের সেনারা গোয়েন্দা মিশনে থাকা সৌদি আরবের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করে। রাজধানী সানার উত্তরাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়। ২০১৫ সালে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২০টি ড্রোন ভূপাতিত করেছে হুথি সমর্থিত সেনারা।

এমকিউ-১ ড্রোন মার্কিন জেনারেল অ্যাটোমিক কোম্পানির তৈরি এবং এটি প্রথম দিকে শুধুমাত্র আমেরিকার বিমান বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ব্যবহার করত।#

পার্সটুডে/এসআইবি/২৩