আফগানিস্তানে সেনা অভিযানে ১৬ তালেবান নিহত
মার্চ ২৩, ২০১৯ ১৪:৩০ Asia/Dhaka
-
আফগানিস্তানে সেনা অভিযান (ফাইল ফটো)
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে সেনাবাহিনীর হামলায় তালেবান বাহিনীর অন্তত ১৬ সদস্য নিহত হয়েছে।
আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থা সেনা সূত্রের বরাত দিয়ে আরও জানিয়েছে,আকাশ এবং স্থলপথে তালেবান অবস্থানে সেনাবাহিনী হামলা চালিয়েছে। ফারিয়াব প্রদেশের কিসার শহরে পরিচালিত ওই সেনা অভিযানে তালেবানের দুই কমান্ডারসহ অন্তত ১৬ সদস্য নিহত হয়েছে।আহত হয়েছে আরও ১৫ তালেবান।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশটি একটি নিরাপত্তাহীন এলাকা। এই এলাকায় তালেবানের ব্যাপক উপস্থিতি রয়েছে।
পার্সটুডে/নাসির মাহমুদ/২৩
ট্যাগ