ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষেধাজ্ঞা আরোপে নেতানিয়াহুর উল্লাস
https://parstoday.ir/bn/news/west_asia-i69099-ইরানের_বিরুদ্ধে_মার্কিন_নয়া_নিষেধাজ্ঞা_আরোপে_নেতানিয়াহুর_উল্লাস
ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষধাজ্ঞা আরোপের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৪, ২০১৯ ১৩:১৮ Asia/Dhaka
  • নেতানিয়াহু-ট্রাম্প
    নেতানিয়াহু-ট্রাম্প

ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষধাজ্ঞা আরোপের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে,নেতানিয়াহু ইরানের ওপর চাপ বৃদ্ধির প্রচেষ্টার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের প্রশংসা করেছেন।

গত শুক্রবার আমেরিকা তাদের ইরান বিরোধী শত্রুতামূলক নীতি অব্যাহত রাখার অংশ হিসেবে আরও ১৬ টি প্রতিষ্ঠান ও ১৪ জন ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার মিথ্যা অজুহাতে এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আমেরিকা-ইসরাইল

ইসরাইলি দৈনিক টাইমস জানিয়েছে ইরানের বিরুদ্ধে ইসরাইলি দাবিগুলোকে আমলে নিয়েই এই পদক্ষেপ নিয়েছে আমেরিকা।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র ১৪ টি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। তারপরও আমেরিকা ইসরাইলি মিথ্যাচারে কান দিয়ে হাস্যকর এই পদক্ষেপ নিলো।

এর আগেও আমেরিকা ইরানের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একইরকম নিষেধাজ্ঞা করেছে।

২০১৮ সালের ৮ মে'তে ট্র্রাম্প চুক্তি ভঙ্গ করে এককভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে।ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকার অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা কোমের এক জনসমাবেশে বলেছেন,ইরানের ওপর আরোপিত বর্তমান নিষেধাজ্ঞা নাকি নজিরবিহীন।ইনশাআল্লাহ ইরানি জাতিও এক্ষেত্রে তাদেরকে এমনভাবে পরাজিত করবে যা হবে ইতিহাসে বিরল।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন