গাজার সীমান্তে ইসরাইলি পদাতিক এবং সাঁজোয়া ব্রিগেড মোতায়েন
ইহুদিবাদী ইসরাইল আজ (সোমবার) দু'টি পদাতিক এবং সাঁজোয়া ব্রিগেডকে অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে মোতায়েন করেছে। ইহুদিবাদী ইসরাইলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রুশ একটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
আজ আরো আগে গাজা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা করেছে। হামলায় একটি বাসভবন ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া, সাত ব্যক্তি আহতও হয়েছে। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর এই প্রথম ফিলিস্তিন থেকে এ ধরনের হামলা হলো বলে বলা হয়েছে।
এ হামলাকে কেন্দ্র ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি ইসরাইলে ফিরে আসবেন বলেও ঘোষণা করেছেন।
এ দিকে, তেল আবিবে আজ ভোরে সাইরেন বাজানো হয়েছে।(সাইরেনের ভিডিও উপরে।) বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার আশংকা থাকলে এভাবে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন