গোলান নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ‘ক্রিমিনাল’ প্রজেক্টের অংশ: জাফারি
https://parstoday.ir/bn/news/west_asia-i69183-গোলান_নিয়ে_ট্রাম্পের_পরিকল্পনা_ক্রিমিনাল’_প্রজেক্টের_অংশ_জাফারি
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা তার ক্রিমিনাল প্রজেক্টের অংশ। বাশার জাফারি বলেন, মধ্যপ্রাচ্যের গোলাযোগ ও ধ্বংসযজ্ঞ দীর্ঘায়িত করার জন্য ট্রাম্প এ পরিকল্পনা করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০১৯ ০৮:২৪ Asia/Dhaka
  • বাশার আল-জাফারি
    বাশার আল-জাফারি

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা তার ক্রিমিনাল প্রজেক্টের অংশ। বাশার জাফারি বলেন, মধ্যপ্রাচ্যের গোলাযোগ ও ধ্বংসযজ্ঞ দীর্ঘায়িত করার জন্য ট্রাম্প এ পরিকল্পনা করছেন।

গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়া উচিত বলে মন্তব্য করার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হয়। বাশার জাফারি বলেন, ধর্ম ও জাতিতত্ত্বের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের জনগণকে বিভক্ত করার জন্য মার্কিন প্রশাসন নতুন বাস্তবতা সৃষ্টি করতে চায়।

ডোনাল্ড ট্রাম্প

সিরিয়া যুদ্ধ প্রসঙ্গে বাশার জাফারি বলেন, “কয়েকটি সুনির্দিষ্ট দেশের নেতৃত্বে এই যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম যে, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব চিরদিনের জন্য টিকিয়ে রাখার বিষয়টি নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে পরিষ্কার হয় যে, আমরা কতটা সঠিক বলেছিলাম।”#

পার্সটুডে/এসআইবি/২৮