সিরিয়ায় আবার ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/west_asia-i69189-সিরিয়ায়_আবার_ইসরাইলি_বাহিনীর_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৮, ২০১৯ ১১:২৬ Asia/Dhaka
  • সিরিয়ায় আবার ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।

ইসরাইলের শাসক গোষ্ঠী গতকাল (বুধবার) রাত ১১টায় আলেপ্পোর ১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত শেইখ নাজ্জার শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে সিরিয়ার বার্তা সংস্থা সানার কর্মকর্তারা জানিয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরাইলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এদিকে, সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল নিশ্চিত করেছে যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস হয়েছে। যেসব ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে  সেগুলোর মাধ্যমে কেবল কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে।    

এদিকে, সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' দাবি করেছে যে ইসরাইলি বিমান আলেপ্পো বিমান বন্দরের একটি অস্ত্রাগারে আঘাত হেনেছে। এতে বড় ধরনের বিস্ফোরণের সৃষ্টি হয়। আন্তর্জাতিক নীতি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইশতেহারের তোয়াক্কা না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদি ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার পর ইসরাইল এ হামলা চালানোর সাহস পেয়েছে বলে মনে করা হচ্ছে। #

পার্সটুডে/বাবুল আখতার/২৮