গাজায় ব্যাপক সামরিক আগ্রাসন চালানোর হুমকি দিলেন নেতানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i69205-গাজায়_ব্যাপক_সামরিক_আগ্রাসন_চালানোর_হুমকি_দিলেন_নেতানিয়া
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তেল আবিব। কথিত অভিযানের নামে গাজায় আগ্রাসন চালানোর আভাস নেতানিয়াহু দিয়েছেন তা হুমকির ভাষায়ই সুস্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ ভাবে আগ্রাসন বোঝাতে ইহুদিবাদী ইসরাইল অভিযান শব্দটি অপপ্রয়োগ করে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ০৬:০৬ Asia/Dhaka
  • গাজায় ব্যাপক সামরিক আগ্রাসন চালানোর হুমকি দিলেন নেতানিয়া

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তেল আবিব। কথিত অভিযানের নামে গাজায় আগ্রাসন চালানোর আভাস নেতানিয়াহু দিয়েছেন তা হুমকির ভাষায়ই সুস্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ ভাবে আগ্রাসন বোঝাতে ইহুদিবাদী ইসরাইল অভিযান শব্দটি অপপ্রয়োগ করে।

হামাসের ছোঁড়া রকেটের ফাইল ছবি

আন্তসীমান্ত সংঘর্ষ বেড়ে যাওয়া এবং এ সব ঘটনায় ফিলিস্তিনি এবং ইহুদিবাদী ইসরাইলের কয়েকজন আহত হওয়ার পর এ হুমকি দিলেন তিনি।

নেতানিয়াহু বলেছেন, সব ইসরাইলির জানা উচিত যে সম্ভব্য সব কিছু করার পরও যদি প্রয়োজন দেখা দেয় তা হলে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালানো হবে। দৃঢ়তার সঙ্গে এবং নিরাপদে ইসরাইলি সামরিক অভিযান চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি। অবরুদ্ধ গাজা সীমান্ত পরিদর্শন এবং সেখানে মোতায়েন ইহুদিবাদী ইসরাইলের কমান্ডারদের সাথে সাক্ষাতের পর এ হুমকি দিলেন তিনি।

গাজায় উপুর্যপরি দ্বিতীয় দিনের মতো রাতে ভারি বোমাবর্ষণের পর এসব কথা বলেন নেতানিয়াহু। অবশ্য, ফিলিস্তিনিরা এ সব বোমা বর্ষণের জবাবে একটি রকেট হামলা করেছে। সোমবারের রকেট হামলায় তেল আবিবের উত্তরে অবস্থিত কৃষি শহর মিশমারেতে আহত হয়েছে সাত ইসরাইলি। এতে আমেরিকা সফর সংক্ষিপ্ত করে তেল আবিবে ফিরে আসতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু।#

পার্সটুডে/মূসা রেজা/২৯