ইসরাইলকে বয়কট করা ছিল ভুল সিদ্ধান্ত: আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i69228-ইসরাইলকে_বয়কট_করা_ছিল_ভুল_সিদ্ধান্ত_আরব_আমিরাত
কয়েক দশক ধরে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখা ছিল আরব দেশগুলোর জন্য মারাত্মক ভুল সিদ্ধান্ত। এমন কথা বলেছেন সংযুক্ত আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ। ইসরাইলের ব্যাপারে এখন কৌশল পরিবর্তন করা দরকার বলেও তিনি মন্তব্য করেছেন। 
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১৭:২২ Asia/Dhaka
  • আনোয়ার গারগাশ
    আনোয়ার গারগাশ

কয়েক দশক ধরে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখা ছিল আরব দেশগুলোর জন্য মারাত্মক ভুল সিদ্ধান্ত। এমন কথা বলেছেন সংযুক্ত আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ। ইসরাইলের ব্যাপারে এখন কৌশল পরিবর্তন করা দরকার বলেও তিনি মন্তব্য করেছেন। 

তিনি বলেন, আরব বিশ্বের উচিত ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে অবস্থানে পরিবর্তন আনা। তিনি বলেন, এখন পেছনে ফিরে তাকানোর সময় এসেছে। সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক ওয়েবসাইট ‘দ্যা ন্যাশনাল’-কে তিনি এসব কথা বলেন।

গারগাশ বলেন, “প্রকৃতপক্ষে আমাদের জন্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কৌশলগত পরিবর্তন প্রয়োজন।” তিনি মনে করেন, ইসরাইলকে বয়কট করার কারণে ফিলিস্তিন-ইসরাইল সংকট বেশি জটিল হয়েছে। তার ভাষায়, সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাপট থেকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে যে সংকট রয়েছে তার সমাধান করা প্রয়োজন।

আরব সরকারগুলোর মধ্যে মিশর ও জর্দান প্রকাশ্যে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। তবে বেশ কয়েকটি আরব দেশ গোপনে ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখে। সম্প্রতি এ বিষয়ে নানা খবরাখবর বের হচ্ছে এবং এর প্রথমভাগে রয়েছে সৌদি আরব।#

পার্সটুডে/এসআইবি/এআর/২৯