তেহরান-বাগদাদ সম্পর্ক কৌশলগত: ইরাকি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i69436-তেহরান_বাগদাদ_সম্পর্ক_কৌশলগত_ইরাকি_পররাষ্ট্রমন্ত্রী
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আবদুল হাকিম বলেছেন, ইরানের সঙ্গে ইরাকের সম্পর্ক হচ্ছে কৌশলগত যার ভিত্তি হলো অংশীদারিত্ব, বাণিজ্য, সংস্কৃতি, নিরাপত্তা ও অভিন্ন স্বার্থ। তিনি তার টুইটার অ্যাকাউন্টে এ বক্তব্য দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৯, ২০১৯ ০৬:৩০ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আবদুল হাকিম
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আবদুল হাকিম

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আবদুল হাকিম বলেছেন, ইরানের সঙ্গে ইরাকের সম্পর্ক হচ্ছে কৌশলগত যার ভিত্তি হলো অংশীদারিত্ব, বাণিজ্য, সংস্কৃতি, নিরাপত্তা ও অভিন্ন স্বার্থ। তিনি তার টুইটার অ্যাকাউন্টে এ বক্তব্য দিয়েছেন।

গত শনিবার ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করেন। এরপর ইরাকি পররাষ্ট্রমন্ত্রী দু দেশের সম্পর্কের ধরণ নিয়ে বক্তব্য দিলেন।

এর আগে গত মাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইরাক সফর করেন এবং সেসময় বেশ কয়েকটি চুক্তি সই হয়। আবদুল মাহদির দুদিনের সফরের সময় এসব চুক্তি নিয়ে ইরান ও ইরাকের কর্মকর্তারা আলোচনা করেন।

ইরান সফরের সময় ইরাকি প্রধানমন্ত্রী পবিত্র শহর মাশহাদে (শিয়া মাজহাবের অষ্টম ইমাম) ইমাম রেজা (আ)’র মাযার জিয়ারত করেন। তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির আমন্ত্রণে ইরান সফর করেন।#

পার্সটুডে/এসআইবি/৯